খুলনায় আবার গুলি খুলনায় খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের হিসাবরক্ষক

প্রথম পাতা » প্রধান সংবাদ » খুলনায় আবার গুলি খুলনায় খাবার কিনতে বেরিয়ে গুলিবিদ্ধ শিক্ষা অফিসের হিসাবরক্ষক
সোমবার, ৯ নভেম্বর ২০২৬



খুলনা নগরের মিয়াপাড়া এলাকায় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মশিউর রহমান (৫৯) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। রোববার রাত আটটার দিকে মিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। মশিউর রহমান খুলনার রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক পদে কর্মরত।

গুলি এসে ওই ব্যক্তির বুকের নিচে বাঁ পাশে মাংস ছুঁয়ে বের হয়ে গেছে। তবে তিনি হামলাকারীদের লক্ষ্য ছিলেন না বলে মনে হচ্ছে।

গুলিবিদ্ধ মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে তিনি পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলে থাকা তিন ব্যক্তিকে অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখেন। এ সময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর বাঁ পাঁজরের নিচে লাগে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, পুলিশ হামলাকারীদের শনাক্তে কাজ করছে এবং ঘটনার উদ্দেশ্য তদন্ত করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলায় তরিকুল ইসলাম শেখ নামের এক ঘের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের গত ১০ মাসে খুলনা মহানগর ও জেলায় ৭৭ জন হত্যার শিকার হয়েছেন এবং অন্তত ৩৫টি হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। গত ১৫ দিনে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বাংলাদেশ সময়: ৯:০৫:৩০   ২৫ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


পটুয়াখালীর দশমিনায় ১০ বছর ধরে ভাঙা সেতু, দুর্ভোগে ১০ হাজার মানুষ
পোশাক শ্রমিক অসন্তোষ: ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ২
ফেসবুকে ঘোষণা দিয়ে এনসিপি ছাড়লেন রামগঞ্জ শাখার সদস্যসচিব
এক যুগ পর চ্যানেল ২৪-এর এমডিসহ ৭ জনের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন
গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭৪ হাজার, দাবি স্বাস্থ্য কর্মকর্তার
সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা
শেখ হাসিনার পাসপোর্ট আবেদন রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
হামে শিশুমৃত্যুর দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী
ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে

Law News24.com News Archive

আর্কাইভ