চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত

প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



চট্টগ্রামের বাকলিয়া তক্তারপুল এলাকায় ছুরিকাঘাতে মো. সোবহান (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে হত্যা ও মাদকসহ ১৯টি মামলা রয়েছে। এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে সোবহানকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গত বছরের ২৫ জুলাই তক্তারপুল এলাকা থেকে মহিউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনায় সোবহানকে ৯ আগস্ট গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ জানায়, মহিউদ্দিনকে হত্যার জন্য সোবহান ভাড়াটে খুনি ঠিক করে পিস্তল দিয়ে সহায়তা করেছিলেন। নিহতের ভাই মোহাম্মদ বাদশা জানান, বিরোধের জেরে বাড়ির সামনে তাঁর ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং তিনি এই ঘটনার বিচার দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ১৪:৪৬:০০   ১৬ বার পঠিত   #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
কক্সবাজারে সাংবাদিককে হুমকি ও কার্যালয় পোড়ানোর উসকানি: ছাত্রদল নেতা বহিষ্কার
ডেমরায় নিখোঁজের তিন দিন পর ১৩ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরে আবারও দুটি বাসে আগুন
নোয়াখালীতে নির্মাণাধীন ঘরের পাশে মাদ্রাসার ছাত্রীর লাশ
সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা
কক্সবাজারের গহিন পাহাড়ে অপহরণ ও মানবপাচার চক্রের আস্তানা
নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী

Law News24.com News Archive

আর্কাইভ