মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি

প্রথম পাতা » জাতীয় » মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ নতুন নির্দেশনা জারি করেছে। ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এই পরিপত্রটি জারি করা হয়। গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী মোবাইল কোর্টের সক্ষমতা বাড়াতে ছয়টি নতুন নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করতে হবে এবং মামলার নম্বর ও তারিখ উল্লেখ করে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা ও সংশ্লিষ্ট সংস্থায় সংরক্ষণ করতে হবে। এর অনুলিপি মিডিয়া সেলে পাঠাতে হবে।
  • জব্দ করা পণ্যের হিসাব ও নিরাপদ সংরক্ষণের জন্য জেলা প্রশাসকের কার্যালয়কে স্থান নির্ধারণ করতে হবে। পণ্যের বিবরণ রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাসে অন্তত একবার সরেজমিনে তা যাচাই করবেন। দ্রুত নষ্ট হওয়া পণ্য প্রচলিত নিয়মে নিষ্পত্তি করতে হবে।
  • আপিল মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পিপি, অতিরিক্ত পিপি ও এপিপিদের মধ্য থেকে আইনজীবী নিয়োগ করবেন। মামলার অগ্রগতি ও নথিপত্র সরবরাহের সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত আইনজীবী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, যা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তদারকি করবেন।
  • মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য কর্মচারীদের মধ্য থেকে পেশকার নিয়োগ করতে হবে। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে সমন্বয় করে এক মাসের মধ্যে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে।
  • জনসাধারণকে তথ্য জানানোর লক্ষ্যে প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল গঠন করতে হবে। অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্ব দেবেন এবং জেলা তথ্য অফিসের কর্মকর্তারা এতে সদস্য থাকবেন। এই সেল অভিযানের ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশের দায়িত্ব পালন করবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৭:০৮   ১৫ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন
দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে শেখ হাসিনাকে: অ্যাটর্নি জেনারেল
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
পোশাক শ্রমিকদের প্রস্তাবিত বেতন সর্বোচ্চ ৫৫ হাজার টাকা
বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয়
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার

Law News24.com News Archive

আর্কাইভ