মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বুধবার (১১ নভেম্বর) সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন অত্যন্ত স্পষ্ট। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করার কোনো সুযোগ নেই। তিনি আরও উল্লেখ করেন, আবুল কালাম আজাদের মামলার ক্ষেত্রে আদালত বিষয়টি পরিষ্কার করেছেন।
শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান পররাষ্ট্র প্রতিমন্ত্রী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এবং ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্যের মাধ্যমে পরিষ্কার করা হয়েছে। তিনি বলেন, এটি আইন ও আন্তর্জাতিক বিষয়, তাই এ নিয়ে কোনো ধূম্রজাল বা অপব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ১৪:৩৩:৩৪ ৮ বার পঠিত #অ্যাটর্নি জেনারেল #আইন #আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল #শেখ হাসিনা #সুপ্রিম কোর্ট