১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

প্রথম পাতা » জাতীয় » ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় মেঘনা সুগার রিফাইনারি লিমিটেড থেকে ১০ হাজার টন চিনি কিনবে। এতে ভ্যাট ও করসহ মোট ব্যয় হবে ১০৩ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি কেজি চিনির দাম পড়বে ১০৩ টাকা ৯৫ পয়সা।

এছাড়া শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এতে ভ্যাট ও করসহ ব্যয় হবে ৭৬ কোটি ৭৭ লাখ টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৭৬ টাকা ৭৭ পয়সা।

দুটি পণ্য কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৮০ কোটি ৭২ লাখ টাকা। জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবস্থার মাধ্যমে পণ্য দুটি কেনা হবে।

বাংলাদেশ সময়: ১৮:১৬:০২   ৬ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন
দেশে ফিরতে চাইলে আইন মেনেই আসতে হবে শেখ হাসিনাকে: অ্যাটর্নি জেনারেল
ডিসেম্বরের মধ্যে সিইপিএ’র খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
পাইপলাইনে বাইরে আসবে ভোলার গ্যাস, সরবরাহ বাড়বে কী, খরচ কত
পোশাক শ্রমিকদের প্রস্তাবিত বেতন সর্বোচ্চ ৫৫ হাজার টাকা
বিএডিসির সার ডিলার নিয়োগ বাতিলের খবর গুজব, জানাল কৃষি মন্ত্রণালয়
ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ
সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার

Law News24.com News Archive

আর্কাইভ