মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০

প্রথম পাতা » প্রধান সংবাদ » মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলা এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

যখন যে দল ক্ষমতায় থাকে, মোল্লাকান্দি ইউনিয়নে বসবাসকারী সেই দলের নেতারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। নিজেদের সমর্থকদের নিয়ে তাঁরা সংঘর্ষে জড়ান। আওয়ামী লীগের পতনের পর আধিপত্য বিস্তারের লড়াইয়ে সামনে আসেন বিএনপির নেতারা।

গুলিবিদ্ধদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে—বোরহান সিকদার (৪৮), দিদার ঢালী (৫০), সানি সরদার (২৫) ও দিদার সরদার (৫০)। তাঁরা সবাই ফ্রান্সপ্রবাসী বিএনপি নেতা রহিম মোল্লার পক্ষের সমর্থক। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির এক পক্ষের নেতৃত্বে আছেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও রহিম মোল্লা। অপর পক্ষের নেতৃত্বে আছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন। আসন্ন ইউপি নির্বাচনে আওলাদ হোসেন ও রহিম মোল্লা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রহিম মোল্লার পক্ষের যুবদল সভাপতি মো. জিয়াউর রহমান অভিযোগ করেন, আওলাদের সমর্থক রিফাত হালদার গুলি চালালে তাঁদের পক্ষের চারজন গুলিবিদ্ধ হন। তবে আওলাদ মোল্লার পক্ষের ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন এই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তাঁদের লোকজনের ওপর হামলা চালানো হলে তাঁরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ফাহমিদা লস্কর জানান, পাঁচজন পিলেটবিদ্ধ অবস্থায় হাসপাতালে এলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৪:৫৮   ১০ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
৩২ বছর পর বাহরাইন থেকে দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন লিলুফা
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা
ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত

Law News24.com News Archive

আর্কাইভ