প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



ঢালিউড ও টলিউড তারকা জয়া আহসান ও শ্রাবন্তী চ্যাটর্জি প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। কলকাতার পরিচালক অর্জুন দত্তের নতুন মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ দেখা যাবে তাদের। সিনেমাটি প্রযোজনা করছে অভিজিৎ চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠান শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেড এবং সহ-প্রযোজক হিসেবে রয়েছেন রূপম গোস্বামী।

বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা মুখোশ, দাম্পত্য জীবনের টানাপোড়েন, পারিবারিক ক্ষোভ, ঈর্ষা ও বিশ্বাসঘাতকতার নানা দিক উঠে আসবে গল্পে। আপাতদৃষ্টিতে স্বাভাবিক সম্পর্কগুলোর আড়ালে প্রত্যেকেরই যেন রয়েছে কোনো না কোনো গোপন সত্য। রহস্যের পাশাপাশি সিনেমাটিতে থাকবে ডার্ক হিউমার ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব।

সিনেমাটিতে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত শ্রাবন্তী বলেন, অর্জুনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত। ছবির গল্প এবং আমার চরিত্রটা দারুণ। এর আগে এমন ধরনের চরিত্রে আমি কখনও অভিনয় করিনি। দর্শক আমাকে একদম নতুন রূপে দেখতে পাবেন। জয়া আহসান বলেন, অর্জুন আমার অত্যন্ত পছন্দের একজন পরিচালক। আরএসভিপি মার্ডার একটি মার্ডার মিস্ট্রি, আর এই ছবির অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। চরিত্রটি ফুটিয়ে তোলার মধ্যে একটা আলাদা চ্যালেঞ্জ রয়েছে। সিনেমাটিতে জয়া ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করবেন শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু (অভিপ্সা) চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায় ও গৌরব রায়চৌধুরীসহ আরও অনেকে।

বাংলাদেশ সময়: ১৫:১১:১৬   ১২ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
৩২ বছর পর বাহরাইন থেকে দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন লিলুফা
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা
ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত

Law News24.com News Archive

আর্কাইভ