জাতীয় সংসদের ত্রয়োদশ ও চলতি চতুর্থ অধিবেশনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি গঠন করা হয়। বুধবার (১১ নভেম্বর) সংসদ অধিবেশনে এই কমিটি পুনর্গঠনের প্রস্তাব আনা হয়। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংবিধানের ৭৬ অনুচ্ছেদ ও কার্যপ্রণালি বিধির ২৬৬ বিধি অনুযায়ী প্রস্তাবটি উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উপস্থিতিতে প্রস্তাবটি সংসদে গৃহীত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মো. আসাদুজ্জামান, জয়নুল আবেদীন, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নুর, মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ফারজানা শারমিন পুতুল, ব্যারিস্টার সাকিলা ফারজানা, মো. অলি উল্লাহ এবং সালমান ওমর রুবেল।
বাংলাদেশ সময়: ১৪:৩৮:৪৮ ৭ বার পঠিত #কমিটি পুনর্গঠন #জাতীয় সংসদ #রাজনীতি #সংবিধান সংশোধন #সালাহউদ্দিন আহমদ