ডেমরায় নিখোঁজের তিন দিন পর ১৩ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » অপরাধ » ডেমরায় নিখোঁজের তিন দিন পর ১৩ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



রাজধানীর ডেমরার নড়াইবাগ এলাকার বোতল মার্কেটসংলগ্ন বালুর মাঠের ঝোপ থেকে ১৩ বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আরিফ হোসেন (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৭ নভেম্বর শিশুটি নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ৮ নভেম্বর ডেমরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সিসিটিভি ফুটেজে আরিফকে শিশুটিকে ঝোপের দিকে নিয়ে যেতে দেখা যায়। মঙ্গলবার বিকেলে বল কুড়াতে গিয়ে শিশুরা ঝোপের ভেতর বিবস্ত্র অবস্থায় মরদেহটি দেখতে পায়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান জানান, জিজ্ঞাসাবাদে আরিফ যৌন নির্যাতনের সময় চিৎকার করায় শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। বুধবার আসামি আরিফকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নিহত শিশুর পরিবার জানায়, শিশুটির মা স্ট্রোক করে প্যারালাইজড এবং বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিখোঁজের পর স্বজনেরা পোস্টার ছাপিয়ে শিশুটিকে খুঁজছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৮:০৮   ৯ বার পঠিত   #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
কক্সবাজারে সাংবাদিককে হুমকি ও কার্যালয় পোড়ানোর উসকানি: ছাত্রদল নেতা বহিষ্কার
ডেমরায় নিখোঁজের তিন দিন পর ১৩ বছরের শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
চট্টগ্রাম নগরে আবারও দুটি বাসে আগুন
নোয়াখালীতে নির্মাণাধীন ঘরের পাশে মাদ্রাসার ছাত্রীর লাশ
সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা
কক্সবাজারের গহিন পাহাড়ে অপহরণ ও মানবপাচার চক্রের আস্তানা
নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী

Law News24.com News Archive

আর্কাইভ