নোয়াখালীতে নির্মাণাধীন ঘরের পাশে মাদ্রাসার ছাত্রীর লাশ

প্রথম পাতা » অপরাধ » নোয়াখালীতে নির্মাণাধীন ঘরের পাশে মাদ্রাসার ছাত্রীর লাশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬



নোয়াখালী সদর উপজেলায় নির্মাণাধীন একটি ঘরের পাশ থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে সুধারাম থানা-পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। নিহত শিশুটি স্থানীয় একটি নুরানি মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল এবং তার গ্রামের বাড়ি পাশের বেগমগঞ্জ উপজেলায়।

নিহত শিশুর চাচার ভাষ্যমতে, শিশুটি ও তার ১০ বছর বয়সী বড় ভাই দুপুরে বাড়িতে খাওয়া-দাওয়া শেষে মাদ্রাসায় যাচ্ছিল। পথে ভাই প্রস্রাব করতে একটু দূরে গেলে শিশুটি নিখোঁজ হয়। বিকেলে মাদ্রাসা ছুটি হলে ভাই বাড়ি ফিরে এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকেল সাড়ে চারটার দিকে মাদ্রাসা থেকে প্রায় ২০০ গজ দূরে নির্মাণাধীন একটি ঘরের ভিটার কাছে শিশুটির লাশ পাওয়া যায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনাস্থলে শিশুটির পরনের জামাকাপড় অগোছালো ছিল। এ কারণে তাদের সন্দেহ, শিশুটিকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় পুলিশের তদন্ত চলছে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ৯:২৪:০৭   ২৩ বার পঠিত   #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


চট্টগ্রাম নগরে আবারও দুটি বাসে আগুন
নোয়াখালীতে নির্মাণাধীন ঘরের পাশে মাদ্রাসার ছাত্রীর লাশ
সুন্দরবনে বনদস্যুদের চাঁদাবাজিতে জিম্মি বনজীবীরা
কক্সবাজারের গহিন পাহাড়ে অপহরণ ও মানবপাচার চক্রের আস্তানা
নারায়ণগঞ্জে মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্যের হাত-পা ভেঙে রগ কাটার অভিযোগ
পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে ৪৭টি অপপ্রচার শনাক্ত
খাগড়াছড়িতে বিআরটিসির বাসে অগ্নিসংযোগ, প্রাণে বাঁচলেন চালকের সহকারী
খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে
চট্টগ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই
কক্সবাজারে চলন্ত গাড়ি থামিয়ে ব্যবসায়ীকে গুলি

Law News24.com News Archive

আর্কাইভ