গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ

প্রথম পাতা » অপরাধ » গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. কে এম বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি ক্লিনিকের ভেতরে ভাঙচুর চালিয়ে সামনে আগুন ধরিয়ে দেন। স্থানীয় সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত। একই রাতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবরোধ ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ঢাকা-খুলনা মহাসড়ক, গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়ক এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কসহ জেলা শহরে প্রবেশের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলগুলোতে রাত পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। সংসদ সদস্যের ক্লিনিকে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং প্রশাসনের পক্ষ থেকেও রাত পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ৭:০৫:৪৮   ৩৬ বার পঠিত   #  #  #  #  #  #




অপরাধ’র আরও খবর


বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
ফেনীতে সাবেক সংসদ সদস্য রহিম উল্লাহর বাড়িতে আগুন ও ভাঙচুর
জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অপপ্রচারের নেটওয়ার্ক, গ্রেপ্তার ৬
যশোরে টেস্ট পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
ভান্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ, ঘুমন্ত হেলপারের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ