বিএনপি ক্ষমতায় আছে বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপি ক্ষমতায় আছে বলেই আমি উপাচার্য হয়েছি: জবি উপাচার্য
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্‌দীন বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় আছে বিধায়ই তো আমি ভাইস চ্যান্সেলর হয়েছি। এটা লুকানোর কী আছে? মানুষের পরিচয়, আত্মপরিচয় লুকানোর কিছু নেই।’ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

উপাচার্য রইছ উদ্‌দীন আরও বলেন, ‘আমাদেরও মাঝেমধ্যে অনেক সময় ট্যাগ শুনতে হয় বিএনপির ভাইস চ্যান্সেলর। এখানে ট্যাগ দেওয়ার কী আছে? বহু সুশীল লোকজন তো ছিল, দেখেছি আমরা ৫ আগস্টের পরে। তাদের পরিচয় কী, আর কাজ কী, সেটাও আমরা দেখেছি। অবশ্যই আমার একটি পরিচয় আছে। আওয়ামী লীগের সেই ১৭ বছরের জুলুম সহ্য করেও আমি সেই পরিচয়ের কথা বলেছি। যত দিন বেঁচে থাকব, তত দিন বলেই যাব।’

তারেক রহমানের জন্য দোয়া চাওয়ার কারণ ব্যাখ্যা করে উপাচার্য বলেন, ‘দোয়া চাইতে হবে আপনি যদি এই দেশটাকে ভালোবাসেন। আপনি যদি এই দেশের নাগরিক হয়ে থাকেন, এই দেশকে যদি সত্যিকার অর্থে অন্তরে ধারণ করেন, ভালোবাসেন, তাহলেই বর্তমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আপনাকে দোয়া করতে হবে।’

উপাচার্য বলেন, বিগত ১৫ থেকে ১৬ বছর তাঁরা কোন শ্রেণির নাগরিক ছিলেন, তা নিজেরাও বুঝতে পারেননি। তাঁদের বাক্‌স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা ও মানুষ হিসেবে বেঁচে থাকার কোনো স্বাধীনতা ছিল না। এ কারণে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান হয়েছে। মানুষ ও বিশেষত ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলায় আল্লাহ তাঁদের দীর্ঘদিনের জুলুম থেকে মুক্তি দিয়েছেন।

দেশের সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে অধ্যাপক রইছ উদ্‌দীন বলেন, গত দুই বছর অনেকে নির্বিঘ্নে দেশে বসবাস করেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে নৈরাজ্য দেখা যাচ্ছে। নড়াইলে বিএনপির দুজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সংসদ সদস্যের বাড়ি ও হাসপাতালে অগ্নিসংযোগ করা হচ্ছে। উপাচার্য বলেন, ‘গতকাল রাতে দেখেছি কারাগারে হামলার চেষ্টা করা হয়েছে। তো ১৫-১৬ বছরের যে দীর্ঘ ফ্যাসিবাদী আচরণ ছিল, সেই ফ্যাসিবাদী আচরণ এই বাংলাদেশে কারও দ্বারা যেন পুনরাবৃত্তি না হয়, যাঁরা সুনাগরিক আপনাদের সকলকে রুখে দাঁড়ানো উচিত, সবাইকে প্রতিবাদ করা উচিত।’

বাংলাদেশ সময়: ৭:০৬:১৭   ৪০ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন
শীতে ঠোঁট ফাটার সমস্যা ও প্রতিকারের উপায়
দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয়
শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
নারায়ণগঞ্জের পুকুর থেকে বিরল প্রজাতির কুমির উদ্ধার, গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা

Law News24.com News Archive

আর্কাইভ