নারায়ণগঞ্জের পুকুর থেকে বিরল প্রজাতির কুমির উদ্ধার, গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর

প্রথম পাতা » প্রধান সংবাদ » নারায়ণগঞ্জের পুকুর থেকে বিরল প্রজাতির কুমির উদ্ধার, গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর
শনিবার, ২১ নভেম্বর ২০২৬



নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি পুকুর থেকে প্রায় আট ফুট দৈর্ঘ্যের বিরল প্রজাতির একটি মিঠাপানির কুমির উদ্ধার করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর তিনগাঁও গ্রামের একটি পুকুরে কুমিরটি প্রথম দেখা যায়। পরবর্তীতে ১৭ নভেম্বর মুসাপুর ইউনিয়নের পাতাকাটা গ্রামের একটি পুকুরে কুমিরটিকে পুনরায় দেখা গেলে বন বিভাগ ও উপজেলা প্রশাসন সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা করে। টানা পাঁচ ঘণ্টার প্রচেষ্টার পর বৃহস্পতিবার বিকেলে কুমিরটি জালে আটকা পড়ে। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিশেষ ব্যবস্থাপনায় কুমিরটিকে গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। বৃহস্পতিবার রাতেই প্রাণীটিকে পার্কের নির্দিষ্ট কুমির বেষ্টনীতে মুক্ত করা হয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তারেক রহমান জানান, কুমিরটি সম্পূর্ণ সুস্থ আছে। বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, শীতলক্ষ্যা নদী থেকে দূরে একটি আবদ্ধ পুকুরে কুমিরটি কীভাবে এলো, তা তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:০২   ৩০ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন
শীতে ঠোঁট ফাটার সমস্যা ও প্রতিকারের উপায়
দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয়
শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
নারায়ণগঞ্জের পুকুর থেকে বিরল প্রজাতির কুমির উদ্ধার, গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা

Law News24.com News Archive

আর্কাইভ