টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন

প্রথম পাতা » প্রধান সংবাদ » টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন
রবিবার, ২২ নভেম্বর ২০২৬



পাহাড়ের সুবিধাবঞ্চিত এক হাজার শিশুর জন্য আবাসন, শিক্ষা, খাবার ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করতে একটি সমন্বিত মানবিক ক্যাম্পাস গড়ার লক্ষ্যে টেকনাফ থেকে ঢাকার উদ্দেশে ৪৫ দিনের পদযাত্রা শুরু করেছেন ১২ জনের একটি দল। গত বৃহস্পতিবার সকাল সাতটায় টেকনাফ পৌরসভার অলিয়াবাদ এলাকার জিরো পয়েন্ট চত্বর থেকে তাঁদের এই পদযাত্রা শুরু হয়। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী ও ফেনীর বিভিন্ন বৌদ্ধ গ্রাম ও বিহার ঘুরে তাঁরা ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরিকল্পনা করেছেন।

পাহাড়ের হাজারো শিশু শিক্ষা, খাদ্য ও চিকিৎসাসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত। জুমচাষ ও কৃষিকাজে ব্যস্ত দরিদ্র পরিবারের অনেক সন্তান নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায় না। ফলে সুবিধাবঞ্চিত শত শত শিশু শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে পড়ছে। এসব শিশুর শিক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই এ পদযাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে।

পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বান্দরবানের লামা উপজেলার উথোয়াইংগ্যা মারমা। তিনি ২০১০ সাল থেকে পাহাড়ের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বেচ্ছাসেবী কাজ করছেন। ২০২২ সালে তিনি লামায় ‘রংখেদং শিশু সদন’ এবং পরে আলীকদমের দুর্গম সীমান্ত এলাকায় ‘প্রেন্নুই শিক্ষালয়’ গড়ে তোলেন। বর্তমানে এই দুই প্রতিষ্ঠানে সাত সম্প্রদায়ের ২৬০ জন শিশু শিক্ষা ও মানবিক সহায়তা পাচ্ছে। ‘ওয়াক ফর হিউম্যানিটি’ নামের এই পদযাত্রায় অংশগ্রহণকারী সবার পরনে সাদা পোশাক রয়েছে এবং তাঁদের হাতে রয়েছে শান্তির প্রতীক সাদা নিশানা ও জাতীয় পতাকা।

বাংলাদেশ সময়: ৮:৪৭:১০   ৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
টেকনাফ থেকে ঢাকা পদযাত্রা: পাহাড়ের শিশুদের জন্য মানবিক ক্যাম্পাসের স্বপ্ন
শীতে ঠোঁট ফাটার সমস্যা ও প্রতিকারের উপায়
দ্বিতীয় শ্রেণি পাস কাঠমিস্ত্রিকে সম্মান জানাতে প্রধান অতিথি করল বিদ্যালয়
শ্রমিক দলের নতুন আহ্বায়ক কমিটি গঠন
ভারতের মধ্যপ্রদেশ ও আসামে উচ্ছেদ অভিযানে বিতর্ক
নারায়ণগঞ্জের পুকুর থেকে বিরল প্রজাতির কুমির উদ্ধার, গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর
তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন না পাকিস্তানের মন্ত্রী
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা

Law News24.com News Archive

আর্কাইভ