রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

প্রথম পাতা » অপরাধ » রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫



রাজধানীতে ধর্ষণের শিকার পথশিশু, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

রাজধানীর মহাখালীর ক্যানসার হাসপাতাল এলাকায় এক পথশিশু (৯) ধর্ষণের শিকার হয়েছে। গতকাল সোমবার রাতে এ ঘটনা ঘটে। পরে আজ মঙ্গলবার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। শিশুটি এখন হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।

বনানী থানার এসআই রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্যানসার হাসপাতালের পেছনের এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিশুকে গুরুতর অসুস্থ অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি ফুটপাতে থাকতো। রাতে কেউ তার ওপর নির্যাতন চালায়। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এসআই রফিকুল জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। সেইসঙ্গে ধর্ষণে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২১:৫০:০৯   ২৪১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক
আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ