মোহাম্মদপুরে ‘সমন্বয়ককে’ কোপাল দুর্বৃত্তরা

প্রথম পাতা » অপরাধ » মোহাম্মদপুরে ‘সমন্বয়ককে’ কোপাল দুর্বৃত্তরা
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



মোহাম্মদপুরে ‘সমন্বয়ককে’ কোপাল দুর্বৃত্তরা

রাজধানীর মোহাম্মদপুরে মো. ইব্রাহিম নামে এক যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধে ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম জুলাই গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে নূর মসজিদ এলাকার একটি চায়ের দোকানে ইব্রাহিম বসেছিলেন। রাত ৯টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় আসা বোরকা ও মাস্ক পরা কয়েক দুর্বৃত্ত লোকজনের সামনেই ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে চলে যায়। রাতেই জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয় ইব্রাহিমকে। তার বা হাতের কনুই ও মাথায় ক্ষত হয়েছে।

ইব্রাহিমের মামা রুবেল মিয়া জানান, তার ভাগনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তার বন্ধু ও স্বজনদের দাবি, ইব্রাহিম জুলাই আন্দোলনের মামলার স্বাক্ষী। এ কারণে বেশকিছুদিন ধরে তাকে হুমকি দেওয়া হচ্ছিল।

পুলিশের এক কর্মকর্তা জানান, ময়ুর ভিলা এলাকায় আওয়ামী লীগের একটি পরিত্যাক্ত অফিসের সামনের জায়গায় দোকান বসানো নিয়ে দ্বন্দ্ব ছিল। এই দ্বন্দ্বের কারণে হামলা হতে পারে।

মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, দুর্বৃত্তরা বোরকা ও মাস্ক পরা থাকায় প্রত্যক্ষদর্শীরা তাদের চিনতে পারেনি। তাদের শনাক্তে তদন্ত চলছে। হামলার পেছনে বিভিন্ন কারণের পাশাপাশি আধিপত্য ও দখল নিয়ে কোনো বিরোধ আছে কিনা তা দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৬   ১৪২ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


কিশোরগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীতে ৩৪ রাউন্ড ও দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই অস্ত্রধারী গ্রেফতার
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রতিপক্ষকে ফাঁসাতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধরের অভিযোগ
মিরপুরে যুবদল কর্মী খুন হামলার লক্ষ্য ছিলেন যুবদল নেতা, ঝিনাইদহ থেকে আনা হয় ভাড়াটে খুনি: পুলিশের ধারণা
ভ্রাম্যমাণ আদালতে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড, জরিমানা ১ হাজার টাকা
মিরপুরে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশু ধর্ষণের অভিযোগে এনজিও কর্মী গ্রেপ্তার
সাতক্ষীরায় স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন নারী

Law News24.com News Archive

আর্কাইভ