স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



স্ত্রীসহ র‍্যাবের সাবেক ডিজি হারুনের ১০ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশিদ ও তার স্ত্রী ফাতেহা পারভীন লুনার নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপসহকারী পরিচালক মো. ইমরান আকন এ আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, অভিযোগ সংশ্লিষ্ট মো. হারুন অর রশিদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগ সংশ্লিষ্ট মো. হারুন অর রশিদ এবং তার স্ত্রী ফাতেহা পারভীন লুনা এর নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া যায়।

কিন্তু অনুসন্ধানকালে উল্লিখিত সম্পদের বিপরীতে তাদের সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি।

গোপন সূত্রে জানা যায়, তারা অস্থাবর সম্পত্তিগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করছেন। এসব অস্থাবর সম্পত্তিগুলো হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতির কারণ রয়েছে। সুতরাং তাদের নিজ নামে অর্জিত এসব অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:১১:০১   ১৯৩ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ