নগদে বিনিয়োগ গভর্নরের সঙ্গে বৈঠক করলেন আরমান

প্রথম পাতা » রাজধানী » নগদে বিনিয়োগ গভর্নরের সঙ্গে বৈঠক করলেন আরমান
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



গভর্নরের সঙ্গে বৈঠক করলেন আরমান

নতুন সরকার দায়িত্ব নেয়ার পর নগদের নীতি এখনো চূড়ান্ত হয়নি। এই খাতে ব্যক্তিবিনিয়োগের সুযোগ দেয়া হলে বিদেশি বিনিয়োগ সম্ভব হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার গভর্নরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম আরমান।

৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে মীর আহমাদ বিন কাসেম আরমান চিঠি দেন। তাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নিরীক্ষা পরিচালনার অনুমতি চেয়ে অনুরোধ করা হয়। এর আগে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল, নগদে বেসরকারি বিনিয়োগের সুযোগ দেয়া হবে।

মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, বিভিন্ন বিদেশি বিনিয়োগকারী নগদে বিনিয়োগ করতে আগ্রহী। এই মুহূর্তে একটি বিনিয়োগকারীর তরফে আইনজীবী হিসেবে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করতে এসেছেন।

যদিও এই বিনিয়োগকারী কারা এমন প্রশ্নের জবাবে মীর আহমাদ বিন কাসেম আরমান নাম বলেননি। তবে তিনি জানান, তাদের তিন মহাদেশে বিনিয়োগ আছে। এখন তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। তিনি একজন আইনজীবী হিসেবে তাদের স্থানীয় সমন্বয়কের ভূমিকা পালন করছেন,  আইনি সহায়তা দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬:১০:২১   ২৩৩ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ
শীতের সবজি বাজারে এলেও চড়া দাম
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
ডিএমপির অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও ভেজাল প্রসাধনী
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
সভায় এবি পার্টির নেতারা সভায় এবি পার্টির নেতারা সাইবার অপরাধ যেন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার না হয়
বংশালে প্রিজনভ্যান থেকে মাদক ব্যবসায়ীকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিলেন পুলিশ
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক করছে সরকার: গোলাম পরওয়ার
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা উঠল
বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ