৫৭ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » ৫৭ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



৫৭ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মহানগর উত্তর কার্যালয় ৫৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভটকারও জব্দ করা হয়। গত মঙ্গল ও বুধবার রাজধানীর মিরপুর, পল্লবী, উত্তরা এবং গাজীপুরের টঙ্গী থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএনসি জানায়, ঢাকা মহানগর উত্তর কার্যালয়ের উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে একটি দল মঙ্গলবার গভীর রাতে পল্লবী এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহ হওয়ায় একটি প্রাইভেটকার তল্লাশী করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ছয় হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এসময় গাড়ি থেকে মো. রাজু মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগী মো. সুমন মিয়াকে উত্তরা থেকে চার হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে রাজু মোল্লার স্ত্রী সানজিদা আক্তারকে এবং টঙ্গী থেকে ৪৭ হাজার পিস ইয়াবাসহ জোৎস্না আকতারকে (৩০) গ্রেপ্তার করা হয়। এই অভিযান চলে গতকাল বুধুবার দুপুর ১২টা পর্যন্ত।পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই চারজন দীর্ঘদিন মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবার বড় চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদক কারবারিদের কাছে সরবরাহ করত। তিনি বাদী হয়ে তাদের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেছেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৮:২২   ২০০ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ