পল্লবীতে বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

প্রথম পাতা » রাজধানী » পল্লবীতে বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬



পল্লবীতে বাসা থেকে স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার

রাজধানীতে পল্লবীর বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও তাদের দুই শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান।

মৃতরা হলেন—মোহাম্মদ মাসুম, তার স্ত্রী ফাতেমা আক্তার সুমি এবং তাদের সাড়ে তিন বছরের ছেলে মিনহাজ ও দেড় বছরের ছেলে আসাদ।

ওসি এ কে এম আলমগীর জাহান বলেন, ‘এটি আত্মহত্যা নাকি তৃতীয় কোনো পক্ষ জড়িত, আমরা তদন্ত করে দেখছি।’

প্রতিবেশীদের বরাতে তিনি আরও বলেন, ‘গতকাল রাত ১১টায় খাবার খেয়ে ঘুমিয়ে যায় তারা। আজ সকালে তাদের সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।’

বাংলাদেশ সময়: ১৬:০০:৪০   ১৯১ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


দুর্গাপূজায় তৈরি পোশাক কারখানা খোলা, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের ছুটি সমন্বয়ের নির্দেশ
রাজধানীতে দুই দিনব্যাপী স্টাডি অ্যাব্রোড ফেয়ার শুরু
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
নারীর ক্ষমতায়নে পরিবারকে সম্পৃক্ত করার আহ্বান ববি হাজ্জাজের

Law News24.com News Archive

আর্কাইভ