মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিতে আশপাশের ভবনের মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মেট্রোরেলের নিরাপত্তা নিশ্চিতে আশপাশের ভবনের মালিকদের কাছ থেকে অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করতে এর সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ। কিছু এলাকায় মৌখিকভাবে সতর্ক করা ও নির্দেশনা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের পটভূমিতে কেপিআই নিরাপত্তা নীতিমালা–২০১৩ অনুসারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর, পল্লবী ও মতিঝিল এলাকায় এ কার্যক্রমের তথ্য পাওয়া গেছে। মতিঝিল এলাকায় লিখিত অঙ্গীকারনামা নেওয়া হলেও মিরপুর ও পল্লবী এলাকায় ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক ও নির্দেশনা দেওয়া হচ্ছে। অঙ্গীকারনামায় ভবনের ছাদে তালা লাগানো, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি, সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজর রাখা এবং ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণের মতো নিরাপত্তামূলক দায়িত্ব পালনের শর্ত দেওয়া হয়েছে। শর্ত লঙ্ঘন বা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মেট্রোরেল কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষকে সচেতন করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৯:৩৪   ৩৪ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কাতার থেকে ফেরার পর গাজীপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
বিশেষজ্ঞদের সভা হামের টিকার মান ও টিকাদান পরিসংখ্যানে গলদ, জরুরি কর্মসূচির পরামর্শ বিশেষজ্ঞদের
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আমদানিকারকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
ব্যাচেলর পয়েন্ট শেষ: আবেগঘন বার্তায় স্মৃতিচারণ করলেন পলাশ
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরে তূর্যর দাফন, প্যারোলের আবেদন করা হয়নি বলে জানালেন গাজীপুরের ডিসি
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
বগুড়া সরকারি কলেজ বগুড়া সরকারি কলেজে ১ হাজার ৮২১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র চারজন

Law News24.com News Archive

আর্কাইভ