রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, কার্তুজসহ একজন গ্রেপ্তার

প্রথম পাতা » অপরাধ » রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, কার্তুজসহ একজন গ্রেপ্তার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



---

স্বপন বিশ্বাস, রাজবাড়ীঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের দুইটি  অভিযানে দেশীয় ৫টি একনলা ওয়ান সুটার বন্দুক ও গুলি-কার্তুজসহ একজন কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তি জেলার গোয়ালন্দ উপজেলার চর-দেলুনদি গ্রামের মৃত, আবজাল আয়নাল প্রমানিক এর ছেলে মোঃ জালাল প্রমানিক জাকির হালিম (৩৭)।

শনিবার (২৮ নভেম্বর)জেলা গোযেন্দা শাখার (ডিবি) একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সদরের উরাকান্দায় অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র, গুলি ও কার্তুজসহ তাকে গ্রেফতার করে।

অন্যদিকে আরেকটি অভিয়ানে উরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় কাঠের বাট ও বডিযুক্ত ১২ বোরের ফায়ারিং পিনযুক্ত আরো ২টি একনলা (ওয়ান সুটার) বন্দুক উদ্ধার করা হয়।

জানা যায়, রাজবাড়ী সদরের  উরাকান্দা বিচ (ইউকে বিচ) এর উত্তর পার্শ্বে গোদার বাজার ঘাট টু অন্তর মোড়গামী বেড়ীবাধের উপর কতিপয় ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রযের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ভোরে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় সন্দেহজনক একজন ব্যক্তিকে আটক করে।

পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে ধৃত আসামীর হেফাজত থেকে একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ হতে কাঠের বাট ও বডিযুক্ত ১২ বোরের ফায়ারিং পিনযুক্ত, ২ টি একনলা (ওয়ান সুটার) বন্দুক,  কাঠের বাটযুক্ত ফায়ারিং পিন, ম্যাগাজিনযুক্ত ১টি একনলা (ওয়ান সুটার) বন্দুক এবং পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কৌশলে রক্ষিত ৫টি ১২ বোর কার্তুজ, ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উল্লেখ্য, অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত কালো রঙের মোটরসাইকেল, আসামীর ব্যবহৃত ১টি স্মার্টফোন,১টি বাটন ফোন উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২ টি হত্যা, ১টি অস্ত্র আইনে মামলাসহ মোট ৪ টি মামলার তথ্য পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২০:০৪:১৪   ৮২ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে রাখলেন ঢাবি শিক্ষার্থীরা
রাজবাড়ীতে ৫টি আগ্নেয়াস্ত্র, গুলি, কার্তুজসহ একজন গ্রেপ্তার
স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ