গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

প্রথম পাতা » অপরাধ » গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত
বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬



গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (সিভিল) মো. সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাকে বরখাস্ত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পে গুরুতর অনিয়মের উঠেছে তার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে তিনি এ প্রকল্প থেকে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সাইফুজ্জামান বর্তমানে লালমনিরহাট গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী (সিভিল) হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি ঢাকা গণপূর্ত বিভাগ-৪ এ নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় তিনি ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প’-এর মূলধন অংশের (ডব্লিউ-১ প্যাকেজ) ‘অনাবাসিক ভবন’ খাতে কাজ বাস্তবায়নে ডিপিপি, আরডিপিপি বা এইচওপিইর কোনো অনুমোদন ছাড়াই বিধিবহির্ভূতভাবে ক্ষমতার অপব্যবহার করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, একটি প্যাকেজকে অবৈধভাবে আটটি প্যাকেজে ভাগ করে ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান করা হয় এবং এ কাজে মোট ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয়।

তদন্তে দেখা যায়, বিভাজিত আটটি প্যাকেজের বিপরীতে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে যে বিল পরিশোধ করা হয়েছে, তার বিপরীতে বাস্তবে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। প্রকল্পের ডব্লিউ-১ প্যাকেজ বাস্তবায়নের জন্য নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড ছাড়া অন্য আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ২০২৩–২০২৪ অর্থবছরে ৬ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা ব্যয় দেখানো হয় এবং কাজ না করেই বিল পরিশোধ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব কর্মকাণ্ড সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির শামিল। এ কারণে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯(১) অনুযায়ী সাইফুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:১০:২২   ১৯৮ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ