১০ মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » ১০ মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬



১০ মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, আগামী ১০ মার্চ ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এরপর গণমাধ্যমকে এ তথ্য জানান ফারজানা শারমিন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক আড়াই হাজার টাকা ভাতা দেয়া হবে। চার মাসের মধ্যে পাইলট প্রকল্প শেষ করে ধাপে ধাপে এই প্রকল্প চালু হবে।

দেশের প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করবে সরকার।

‘ফ্যামিলি কার্ড’ বিষয়ে মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

এর আগে, আজ মঙ্গলবার সচিবালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে কর্মব্যস্ত দিন পার করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সকাল ১০টায় প্রধানমন্ত্রী সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন।

দিনের কর্মসূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টায় নিউমুরিং কন্টেনার টার্মিনালের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভায় অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৪   ১৩০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
সাম্প্রদায়িক বিভাজনকারীদের পছন্দ করি না: রাষ্ট্রপতি

Law News24.com News Archive

আর্কাইভ