ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

প্রথম পাতা » অপরাধ » ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ভালুকায় এজেন্টের ছেলেকে অপহরণ, কেন্দ্র না ছাড়লে হত্যার হুমকি

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের নির্বাচনে ভোট চলাকালীন উপজেলার রাজই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টের ছেলেকে অপহরণ করে তাকে কেন্দ্র ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্র না ছাড়লে অপহৃত ছেলেকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

সকাল ১১টার দিকে উপজেলার রাজই ইউনিয়নের মধ্যরাজই এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী এজেন্ট কনক মধ্যরাজই বালিকা সরকারি উচ্চ-বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের পক্ষে এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। কনক জানায়, ভোট গ্রহণ চলাকালে কেন্দ্রে ধানের শীষের প্রার্থীর সমর্থকদের অনিয়মের প্রতিবাদ করেন কনক। এর কিছুক্ষণ পরই তাঁর ব্যক্তিগত মুঠোফোনে একটি কল আসে।

ভুক্তভোগী এজেন্ট কনক মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, ‘আমি কেন্দ্রে এজেন্টের দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ আমার ছেলের ফোন নম্বর থেকে একটি কল আসে। রিসিভ করতেই অপর প্রান্ত থেকে অপহরণকারীরা হুমকি দিয়ে বলে—আমি যেন অবিলম্বে কেন্দ্র ছেড়ে চলে যাই। যদি কেন্দ্র না ছাড়ি, তবে আমার ছেলেকে মেরে ফেলা হবে। সন্তানের জীবনের ভয়ে আমি দ্রুত কেন্দ্র থেকে বের হয়ে আসি। এখন ছেলের নম্বরে বারবার ফোন দিলেও কেউ রিসিভ করছে না।’

তবে কে বা কারা এই অপহরণের সাথে জড়িত, তা এখনো নিশ্চিত করতে পারেননি তিনি। এ ঘটনায় কেন্দ্র ও আশপাশের এলাকায় সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ আমাকে জানায়নি। তবে আপনার মাধ্যমে জানার পরপরই আমরা খোঁজ নিতে শুরু করেছি। দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৫:৪৪:২৯   ১৮৬ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত অন্যের পরিচয়ে ৩৮ বছর বিজিবিতে চাকরি: অবসরপ্রাপ্ত সিপাহীর ১৩ বছরের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
রাজবাড়ীতে এসআরবি’র অভিযানে প্রায় ৬ লক্ষ টাকার ২০০গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার
গাজীপুরে বাড়ির ফটকে পুতুল ও তারকাঁটা রেখে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
বিয়েতে রাজি না হওয়ায় পোশাকশ্রমিককে কুপিয়ে জখম, হামলাকারী গ্রেপ্তার
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে হামলা ও অগ্নিসংযোগ
ডেটিং অ্যাপে পরিচয়, দেখা করতে গিয়ে চার দিন জিম্মি, খোয়ালেন ৮ লাখ টাকা
আজারবাইজানে চাকরির প্রলোভনে প্রতারণা, এজেন্সির বিরুদ্ধে মামলা
নেত্রকোনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের বাড়িতে পেট্রল ঢেলে আগুন
চাঁদপুরে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার

Law News24.com News Archive

আর্কাইভ