শেরপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার, একজনকে সাজা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » শেরপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার, একজনকে সাজা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



শেরপুরে ধানের শীষে সিল মারা ব্যালট উদ্ধার, একজনকে সাজা

শেরপুরে সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে ৩টি ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটিতে ধানের শীষ প্রতীকে সিল মার অবস্থায় উদ্ধার করা হয়। আর বাকি দুটি বই ফেরত দেয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত একজনকে তিন বছরের সাজা ও জরিমানা এবং অন্যজনকেও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে চর মোচরিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মাসুদকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও অপরজন বেলাল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছিলো।  ১০টার দিকে পোলিং এজেন্টের বাইরের কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট বই নিয়ে যায়। এর মধ্যে দুটি জাতীয় সংসদ নির্বাচনের এবং একটি গণভোটের ব্যালট বই ছিল।

তিনি আরও বলেন, এরইমধ্যে নির্বাচনের একটি ব্যালট বই উদ্ধার করা হয়েছে। ওই বইটিতে ধানের শীষ প্রতীকের ৬০টি ভোট দেওয়া ছিল। তবে একটি গণভোটের ব্যালট বই এবং একটি নির্বাচনের ব্যালট বই পরে ফেরত দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।

এদিকে এ ঘটনার পর সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কেন্দ্রে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে, শেরপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত থাকলেও শেরপুর-১ (সদর) ও শেরপুর-২ আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। তবে সকাল ৭টার আগেই ভোটাররা কেন্দ্রে এসে ভোটার নম্বর বের করে লাইনে দাঁড়াতে দেখা যায়। সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বেড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫:৪২:৩২   ৩০ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ