তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

প্রথম পাতা » জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ » তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা

তারেক রহমান–এর ছেড়ে দেওয়া বগুড়া-৬ সংসদীয় আসন শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ ও ঢাকা-১৭—দুটি আসন থেকেই নির্বাচিত হন। সংবিধানের ৭১ অনুচ্ছেদের (২)(ক) অনুযায়ী একজন সংসদ সদস্য কেবল একটি আসনের প্রতিনিধিত্ব করতে পারেন।

ইসির গেজেটে জানানো হয়েছে, তারেক রহমান ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে স্বাক্ষরিত ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন। তবে একাধিক আসনে জয়ী হলে ফল গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে একটি আসন রেখে বাকি আসন ছাড়ার সিদ্ধান্ত জানাতে হয়। অন্যথায় জয়ী হওয়া সব আসনই শূন্য ঘোষণার বিধান রয়েছে।

আসনটি শূন্য ঘোষণা করায় এখন বগুড়া-৬ এ উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ২৩:৩২:০১   ৩৭ বার পঠিত  




জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’র আরও খবর


বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোট ৯ এপ্রিল
প্রতিমন্ত্রী হলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
প্রথমবার এমপি হয়েই মন্ত্রী আসাদুজ্জামান, পেলেন যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়
তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা
জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি
ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন ব্রিটিশ মন্ত্রী সীমা মালহোত্রা
শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছে তুরস্ক সরকারের ৩ সদস্যের প্রতিনিধি দল
শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে আসছেন দেশটির পরিকল্পনামন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ