গ্রাম আদালত আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » গ্রাম আদালত আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



গ্রাম আদালত আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

গ্রাম আদালত আইন-২০০৬ এর সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। আইনটিকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে রিটে তা বাতিলের আবেদন করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন।

রিট আবেদনে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে বিচারিক ক্ষমতা প্রয়োগ সংবিধানের ২২ অনুচ্ছেদে বর্ণিত বিচার বিভাগের স্বাধীনতা এবং নির্বাহী বিভাগ থেকে পৃথকীকরণের নীতির পরিপন্থী। রাজনৈতিকভাবে সম্পৃক্ত জনপ্রতিনিধিদের মাধ্যমে ফৌজদারি ও দেওয়ানি বিচার পরিচালনা ন্যায়বিচারের মৌলিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করছে বলে রিটে দাবি করা হয়েছে।

রিটে সংবিধানের ৭, ২২, ২৭, ৩১, ৩৩, ৩৫, ১০৯ ও ১১৬ক অনুচ্ছেদের আলোকে গ্রাম আদালত আইন, ২০০৬ – কে অসাংবিধানিক ঘোষণা করে রুল জারির আবেদন জানানো হয়েছে।

গ্রাম আদালত আইন, ২০০৬ অনুসারে ইউনিয়ন পরিষদ পর্যায়ে ক্ষুদ্র দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির বিধান রয়েছে। স্থানীয় পর্যায়ে দ্রুত ও স্বল্পব্যয়ে বিচার নিশ্চিত করার লক্ষ্যে এই আইন প্রণয়ন করা হয়। তবে বিচার বিভাগের স্বাধীনতা ও প্রক্রিয়াগত সুরক্ষা নিয়ে বিভিন্ন সময়ে আইনটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:১৬   ১৮৯ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


অনুমতি ছাড়া কর্মস্থল ছাড়তে পারবেন না অধস্তন আদালতের বিচারকরা
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামো রক্ষা ও আনোয়ার হোসেন চৌধুরী মামলা
সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ
শিশু রামিসা হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ