ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো

প্রথম পাতা » রাজধানী » ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



ই-ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ালো

পবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ ছুটি এবং এ - চালান সিস্টেমে সার্ভার জটিলতার কারণে জানুয়ারি - ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড ( এনবিআর ) । আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ই-ভ্যাট রিটার্ন দাখিল করা যাবে।

আগারগাঁও রাজস্ব ভবন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এনবিআর সূত্রে জানা গেছে , পবিত্র শবে বরাত এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কয়েকদিন সরকারি কার্যক্রম সীমিত ছিল। এর সঙ্গে ১৫ ফেব্রুয়ারি এ - চালান সিস্টেমে জুটিপি সার্ভার ডাউন থাকার কারণে অনেক করদাতা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করতে পারেননি। বিষয়টি বিবেচনায় নিয়ে করদাতাদের স্বার্থ সুরক্ষায় সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

বর্তমানে দেশের ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে মাসিক রিটার্ন দাখিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে আইন অনুযায়ী বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। ফলে সার্ভার জটিলতার কারণে যাতে কোনও করদাতা অযথা জরিমানার মুখে না পড়েন , সে জন্য সময় বৃদ্ধি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয় , এ সিদ্ধান্ত শুধু জানুয়ারি - ২০২৬ কর মেয়াদের জন্য প্রযোজ্য হবে। ২২ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল করলে তা সময়মতো দাখিল হিসেবে গণ্য হবে এবং কোনও বিলম্বজনিত জরিমানা প্রযোজ্য হবে না।

বাংলাদেশ সময়: ২৩:২৮:৪৫   ১৭০ বার পঠিত  




রাজধানী’র আরও খবর


ঢাকায় বাস রুট পুনর্বিন্যাস ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা চালুর উদ্যোগ
শীতের সবজি বাজারে এলেও চড়া দাম
গুপ্তচরবৃত্তির অভিযোগে ভারতীয় নাগরিক চতুর্থ দফায় রিমান্ডে
ডিএমপির অভিযানে ৫২৮ জন গ্রেপ্তার, উদ্ধার মাদক ও ভেজাল প্রসাধনী
বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট ও দোকানপাট বন্ধ
সভায় এবি পার্টির নেতারা সভায় এবি পার্টির নেতারা সাইবার অপরাধ যেন রাজনৈতিক ভিন্নমত দমনের হাতিয়ার না হয়
বংশালে প্রিজনভ্যান থেকে মাদক ব্যবসায়ীকে নামিয়ে বোনের গাড়িতে তুলে দিলেন পুলিশ
গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধন কমিটির নামে নাটক করছে সরকার: গোলাম পরওয়ার
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বাধা উঠল
বিমানবন্দরে বিশৃঙ্খলা ও নিরাপত্তা কর্মকর্তাকে মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

Law News24.com News Archive

আর্কাইভ