সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬



সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চলমান থাকা সনি র‌্যাংগস ইলেকট্রনিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেনসহ তিন জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

‎অপর দুই ব্যক্তি হলেন- আকরাম হোসেনের ভাই সনি র‌্যাংগসের ডিএমডি বিনাস হোসেন ও সাচিমি ওগাওরা হোসেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

‎দুদকের উপ সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আল আমিন তাদের দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, অভিযুক্ত সনি র‌্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক একরাম হোসেন ও তার ভাই প্রতিষ্ঠানটির ডিএমডি বিনাস হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে।

গোপন অনুসন্ধান ও অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা ও তাদের পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে প্রচুর স্থাবর /অস্থাবর সম্পদ রয়েছে। তারা এসব বিভিন্ন জায়গায় স্থানান্তর করার পাঁয়তারা করছেন। এজন্য এসব সম্পদ রোধকল্পে এবং অপরাধের আলামত রক্ষায় তাদের বিদেশগমনে নিষেধাজ্ঞা একান্ত প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২৩:২৮:০৩   ১৩২ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ