এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল

প্রথম পাতা » শিক্ষা » এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



পুনর্মূল্যায়নের ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয় আদেশের বিরুদ্ধে আপিল

এইচএসসি ও সমমানের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে বুধবার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদের রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহেমদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের দ্বৈত বেঞ্চ এই আদেশ ও রুল জারি করেন। চলতি বছর এইচএসসি পরীক্ষায় ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন পাস করেছেন এবং ৫ লাখ ৭ হাজারের বেশি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তবে পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষা শেষ হওয়ার আগেই অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হলে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৩৭   ২৮ বার পঠিত   #  #  #  #  #  #  #




শিক্ষা’র আরও খবর


এইচএসসির ফল প্রকাশের আগে ভর্তি পরীক্ষা না নেওয়ার আদেশের বিরুদ্ধে আপিল
যশোরে টেস্ট পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
চীনে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তির আবেদন শুরু
বেসরকারি স্কুল-কলেজ শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পেতে অপেক্ষা
সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলার নির্দেশ মাউশির
যশোর বোর্ডে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা ১ ডিসেম্বর শুরু
পটুয়াখালীর গলাচিপায় বাঁশের সাঁকোই ভরসা, ঝুঁকি নিয়ে পার হচ্ছে দেড় শতাধিক শিক্ষার্থী
ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত বহাল

Law News24.com News Archive

আর্কাইভ