চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কারাগারে

প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কারাগারে
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬



চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, বগার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, জমি দখল ও বিস্ফোরকসহ অন্তত ১৭টি মামলা রয়েছে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩০   ৫ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ডের কঠোর নজরদারি
সৌদি আরবে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২
চট্টগ্রামে মোবাইল চুরির অপবাদে তরুণকে পিটিয়ে হত্যা
জুলাইয়ে মামুন হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক ও জুনাইদ আহমেদ পলক গ্রেপ্তার
৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল
চট্টগ্রামে চাঁদাবাজির মামলায় স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগা কারাগারে
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার
ভারত সফর করলেও দিল্লি যাবেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউসে অস্বস্তি

Law News24.com News Archive

আর্কাইভ