চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন ইসলামের আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের তথ্য অনুযায়ী, বগার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক, জমি দখল ও বিস্ফোরকসহ অন্তত ১৭টি মামলা রয়েছে। শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগে গত ৮ জুন তাকে স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:৪৬:৩০ ১৩ বার পঠিত #আদালত #কারাগার #চট্টগ্রাম #চাঁদাবাজি #মামলা #স্বেচ্ছাসেবক দল