বিউটি পার্লারে মিলল নারীর লাশ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

প্রথম পাতা » অপরাধ » বিউটি পার্লারে মিলল নারীর লাশ, স্বামীকে জিজ্ঞাসাবাদ
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



বিউটি পার্লারে মিলল নারীর লাশ, স্বামীকে জিজ্ঞাসাবাদ

নারায়ণগঞ্জের আমলাপাড়ায় একটি বিউটি পার্লারের ভেতর থেকে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ফেরুয়ারি) দুপুরে পরী বিউটি পার্লারের টয়লেট থেকে পার্লার মালিক কামরুন নাহার ইতির (৩২) ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

নিহত ইতি ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের মাসদাইর এলাকার বাসিন্দা। তিনি গত ২৮ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পার্লার থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে এলাকাবাসী ও বাড়ির মালিক পুলিশকে জানায়। পুলিশ এসে পার্লারের তালা ভেঙে টয়লেটের ভেতর থেকে মরদেহ উদ্ধার করে।

পরিবারের সদস্যরা জানান, ৯ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ নিয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে তিনি নির্বিকার থাকত।

ইতির স্বামী মাদকাসক্ত ছিলো এবং মাদকের টাকার জন্য প্রায়ই তাকে নির্যাতন করত।

সদর মডেল থানার উপ-পরিদর্শক দেলোয়ার জানান, মরদেহ ক্ষতবিক্ষত হয়ে যাওয়ায় সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

কয়েক দিন আগের মরদেহ হওয়ায় প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল কারণ জানা যাবে। এ বিষয়ে নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ৮:৪৭:৪০   ১৭৬ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা–মেয়েকে মারধর, তিন দিন পর মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
রাজবাড়ীতে শিশু ধর্ষণকারী সাইফুল গ্রেফতার
টঙ্গীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
টঙ্গীতে কাজ শেষে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২৫
আদাবরে বাড়ি দখলের চেষ্টা: নিরাপত্তারক্ষীকে হুমকি, গ্রেপ্তার ৫
মাদক সেবনের প্রতিবাদ করায় নড়াইলে ভ্যানচালককে ছুরিকাঘাতে হত্যা

Law News24.com News Archive

আর্কাইভ