নির্বাচনী অপরাধের দ্রুত বিচার করতে ৬৫৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » নির্বাচনী অপরাধের দ্রুত বিচার করতে ৬৫৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ
শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬



নির্বাচনী অপরাধের দ্রুত বিচার করতে ৬৫৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১০ থেকে ১৪ ফেব্রুয়ারি (পাঁচ দিন) নির্বাচনী অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করতে ৬৫৭ জন বিচারককে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে মনোনয়ন দিয়েছে সরকার।

আজ বৃহস্পতিবার মনোনয়ন দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকা নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠিয়েছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

মনোনয়নের চিঠিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটের দিন এবং ভোট গ্রহণের পরের দুই দিন মিলিয়ে মোট পাঁচ দিনের (১০ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত) জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিশিয়াল সার্ভিসের ৬৫৭ জন বিচারককে মনোনয়ন দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ন্যস্ত করা হলো।

তারা ১৯৭২ সালে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনী অপরাধ আমলে নেওয়া এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্ন করবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, মনোনীত ম্যাজিস্ট্রেটরা গণপ্রতিনিধিত্ব আদেশের আওতায় সংঘটিত নির্বাচনী অপরাধের বিষয়ে ‘দ্য কোড অব ক্রিমিন্যাল প্রসিডিউর, ১৮৯৮’-এর বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় সারা দেশে দায়িত্ব পালনের জন্য এক হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত দায়িত্ব পাওয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

বাংলাদেশ সময়: ৮:৫০:৫৮   ৭১ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ