ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গোঁড়ালিতে নজরদারি ট্যাগ পরার আদেশ

প্রথম পাতা » আন্তর্জাতিক » ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গোঁড়ালিতে নজরদারি ট্যাগ পরার আদেশ
রবিবার, ২০ জুলাই ২০২৫



ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টকে গোঁড়ালিতে নজরদারি ট্যাগ পরার আদেশ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জায়ের বলসোনারোকে আদালত পায়ের গোঁড়ালিতে নজরদারি ট্যাগ পরতে এবং নজরদারির আওতায় থাকতে আদেশ দিয়েছে। অভিযোগ আছে, তিনি ২০২৩ সালের জানুয়ারিতে লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ থেকে বিরত রাখতে অভ্যুত্থানের ষড়যন্ত্র করেছিলেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আদালত আশঙ্কা করছে বলসোনারো দেশ ছাড়তে পারেন। তাই ২৪ ঘণ্টা নজরদারি, কারফিউ, সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং কূটনীতিকদের সঙ্গে যোগাযোগে বাধা জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েস জানান, বলসোনারো ও তার ছেলে এদুয়ার্দো মিলে ব্রাজিলিয়ান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য অবৈধভাবে কাজ করেছেন। পুলিশ জানিয়েছে, তিনি বিচার প্রক্রিয়াকে ব্যাহত করা, ন্যায়বিচারে বাধা এবং জাতীয় সার্বভৌমত্বে আঘাতের মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এ মামলাকে উইচ হান্ট বলে আখ্যা দিয়ে ১লা আগস্ট থেকে ব্রাজিলিয়ান পণ্যে ৫০ ভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন, যাতে ব্রাজিল কর্তৃপক্ষ চাপের মুখে মামলা প্রত্যাহার করে।

প্রেসিডেন্ট লুলা পাল্টা জবাব দিয়ে বলেছেন, ব্রাজিল একটি স্বাধীন রাষ্ট্র, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়’, এবং যুক্তরাষ্ট্র ব্রাজিলের বিরুদ্ধে শুল্ক আরোপ করলে তিনি সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপ করবেন। বলসোনারো ও আরও সাতজনের বিরুদ্ধে অভিযোগ আছে অভ্যুত্থানের চেষ্টা, সশস্ত্র অপরাধী সংগঠনে সম্পৃক্ততা, গণতান্ত্রিক শাসনব্যবস্থা বিলুপ্তির চেষ্টা, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংসের। দোষী সাব্যস্ত হলে ৭০ বছর বয়সী বলসোনারোকে বহু দশক কারাগারে কাটাতে হতে পারে।

বাংলাদেশ সময়: ০:০২:০৫   ১৮৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ