ইরান নতুন করে পরমাণু কেন্দ্র স্থাপন করলে তা ধ্বংস করা হবে: ট্রাম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান নতুন করে পরমাণু কেন্দ্র স্থাপন করলে তা ধ্বংস করা হবে: ট্রাম্প
রবিবার, ২০ জুলাই ২০২৫



ইরান নতুন করে পরমাণু কেন্দ্র স্থাপন করলে তা ধ্বংস করা হবে: ট্রাম্প

ইরান নতুন করে পরমাণু কেন্দ্র স্থাপন করলে তা ধ্বংস করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক ট্রুথ সোশ্যালে এ সতর্কবার্তা দিয়েছেন তিনি। বলেছেন, ইতিমধ্যেই ইরানের তিনটি পরমাণু কেন্দ্র পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। এগুলো কাজে লাগাতে গেলে তাদের কয়েক বছর সময় লাগবে। এখন যদি ইরান তা করতে চায় তাহলে তাদের তিনটি ভিন্ন স্থানে শুরু করতে হবে।

এর আগে সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের একটি পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। আর বাকি দুটিতে সামান্য ক্ষতি হয়েছে। তবে পুরোপুরি ধ্বংস হয়নি। এগুলো পুনরায় সচল করা কয়েক মাসের ব্যাপার মাত্র। যদিও এনবিসি নিউজের ওই দাবি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। উপ প্রেস সেক্রেটারি অ্যানা কেলি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অপারেশন মিডনাইট হ্যমারের মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে।

২৪ জুন সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা মনে করেন না যে তেহরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা হয়েছে। গোয়েন্দাদের প্রাথমিক এক প্রতিবেদনা বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচি কয়েক মাস পিছিয়েছে মাত্র। পরে ২৫ জুন নতুন করে আরেকটি গোয়েন্দা প্রতিবেদনের কথা উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সেখানে দাবি করা হয়, ইরানের ফরদো, নাতাঞ্জ এবং ইসফাহান পরমাণু কেন্দ্র ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:০৫:২০   ২২৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ