সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬



সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ তার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়েছে, হাবিবুর রহমান ও অন্যান্যের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হাবিবুর দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সস্তাবনা রয়েছে। তার বিদেশগমণ রহিত করা একান্ত প্রয়োজন।

শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে তার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থান চলাকালে রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে হাবিবুর রহমানের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬:৫৭:৩৪   ১৬৬ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ