
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ার প্রতিবাদে আদালতের এজলাসে হট্টগোলের ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বরিশালের আইনজীবীরা মহানগর আদালত বর্জন করেছেন। তারা সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি করেছেন।
তালুকদার ইউনুস সোমবার (২৩ফেব্রুয়ারি) বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
জানা গেছে, তার জামিনের পর পরই বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুদ্ধ হন। বরিশাল জেলা আইনজীবী সমিতির আহ্বানে গতকাল মঙ্গলবার তারা মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেন। আদালত বর্জনকারীরা মঙ্গলবার বেলা ১১টার দিকে আদালাতপাড়ায় বিক্ষোভ মিছিল করেছেন। পূর্ব ঘোষণা ছাড়া আদালত বর্জন করায় দুর্ভোগে পড়েন বিচারপ্রত্যাশীরা।
জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, কার্যকম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি জামিন অযোগ্য। তিনি আত্মসমর্পণ করলে বিচারক রহস্যজনক কারণে জামিন দেন। এ ছাড়া আরো কয়েকজন আওয়ামী লীগ নেতা মহানগর আদালত থেকে জামিন পেয়েছেন, যা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এতে ক্ষুদ্ধ আইজীবীরা তালুকদার ইউনুসকে জামিন আদেশ দেওয়া বিচারক অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহর অপসারণ ও জামিন বাতিলের দাবিতে অনির্দিষ্টকাল মহানগরের সকল আদালত বর্জন করেছেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে একদল আইনজীবী অতিরিক্তি মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ঢুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে দনে। তারা কক্ষে বিচার প্রার্থীদের বসার জন্য রাখা চেয়ার-টেবিল উল্টে ফেলে দেন।
এ ঘটনার সিসি ক্যামরোর ভিডিও মঙ্গলবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন হট্টগোলকারী আইনজীবীদরে নেতৃত্ব দেন। তবে বিষয়টি জানতে চাইলে লিংকন অস্বীকার করে বলেন, ওই ব্যক্তি অন্য কেউ হবেন।
তিনি ভিডিওটি দেখেননি বলে দাবি করেন।
মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দিন আলম বলেন, ‘তারা তালুকদার ইউনুসের জামিনের বিরোধিতা করেছেন। কিন্ত বিচারক জামিন আদেশ দেওয়ায় তাদেরও কোনো কিছু করার ছিল না।’
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর বরিশালে তালুকার মো. ইউনুসহ উল্লেখযোগ্য কয়েকজন আওয়ামী লীগ নেতা জামিনে মুক্তি পেয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন কার্যক্রম নিষিদ্ধ বরিশাল মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবি ও মহানগর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন বরিশালের মামলায় জামিন পেয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬:৫৫:৪৫ ১৩ বার পঠিত