ভারতের মিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের লাইভ সম্প্রচার চলছে

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের মিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের লাইভ সম্প্রচার চলছে
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬



ভারতের মিডিয়ায় বাংলাদেশের নির্বাচনের লাইভ সম্প্রচার চলছে

বাংলাদেশে জাতীয় নির্বাচনে সকাল থেকে ভোটদান চলছে। ঘন্টায় ঘন্টায় বদলাচ্ছে পরিস্থিতি। এই নির্বাচনের দিকে ভারত যেমন সার্বক্ষণিক নজর রেখে চলেছে তেমনি ভারতের মিডিয়ারও প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। ভারত থেকে এক ডজনের বেশি সাংবাদিক নির্বাচন কভার করার জন্য ঢাকায় গিয়েছেন। ভারতের অধিকাংশ জাতীয় সংবাদপত্রগুলির অনলাইনে সম্প্রচার লাইভ চলছে। বিভিন্ন টিভি চ্যানেলও বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রচার শুরু করেছে সকাল থেকে।

আওয়ামী লীগ আমলের শেষ তিনটি নির্বাচনের চেয়ে এবারের এই নির্বাচনকে নতুন স্বপ্নে ফেরার নির্বাচন হিসেবে অভিহিত করেছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।

ভারতের অনলাইন সম্প্রচারে বলা হয়েছে, ইউনূস থেকে তারেক রহমান কে কোথায় ভোট দিলেন। আওয়ামী লীগের প্রভাবিত এলাকায় ভোটাররা যে ভোট কেন্দ্রে তেমনভাবে যাচ্ছেন না তাও বলা হয়েছে। আবার হাসিনা পুত্র জয় অভিযোগ করেছেন রাতের অন্ধকারে ব্যালটে ছাপ দিয়েছে, তাও প্রচারে এসেছে। প্রচারে এসেছে এনসিপি প্রার্থী সারজিস আলমের প্রশাসন ব্যার্থ হলে কাউকে জয়ী হতে দেব না হুঁশিয়ারিও।
হিন্দুস্তান টাইমস-এ শিরোনাম, তারেক রহমান, ইউনূস কাস্ট ভোট, হাসিনা’ স স্ট্রং হোল্ড সিজ লো ভোটার টার্ণ আউট।

টাইমস অব ইন্ডিয়া ইউনূসের বক্তব্য তুলে ধরে শিরোনামে লিখেছে, ডে অব ফ্রিডম -ইউনূস কলস ইলেকশন এ ফ্রেশ স্টার্ট আফটার ২০২৪ আপরাইজিং। পাশাপাশি ভোট রিগিং নিয়ে জামায়েতের আমীরের হুঁশিয়ারি প্রচারে এসেছে।

দ্য হিন্দু-তে শিরোনামে লেখা হয়েছে, ডেমোক্র্যাসি আজ রিবর্ন ইন দ্য কান্ট্রি টু ডে।

এনডিটিভিতে জামায়েত ও বিএনপির সংঘর্ষের খবর প্রাধান্য পেয়েছে। ইন্ডিয়া টুডে লিখেছে, ভায়োলেন্ট মেহেম: জামায়েত ক্লেইমস ইরেগূলারিটিস, অ্যসাল্ট ইটস এজেন্টস।

অনেকে অনলাইন বাংলাদেশের নির্বাচনের গুরুত্ব ও ভারতের আগ্রহ নিয়ে বিশেষ আলোচনাও প্রকাশ করেছে।
কলকাতা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলির অনলাইনে বাংলাদেশের নির্বাচনের লাইভ সম্প্রচার করা হচ্ছে । ঘণ্টায় ঘণ্টায় শিরোনাম বদলে যাচ্ছে। আনন্দবাজার পত্রিকার অনলাইনে প্রাধান্য পেয়েছে,বাংলাদেশে ভোট: ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন চায় বিএনপি? অবস্থান স্পষ্ট করলেন চেয়ারপার্সন তারেকের উপদেষ্টা।

সংবাদ প্রতিদিন শিরোনাম করেছে, “আওয়ামী গড়’ গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণ, জামায়াতের হাতে খুন বিএনপি নেতা। এই সময় লিখেছে, হৃদয়ে বঙ্গবন্ধুর স্মৃতি, মুজিবুরের স্কুলের ভোটকেন্দ্রে পড়েছে মাত্র ১১৪টি ভোট। ইউনূসের বক্তব্যও প্রাধান্য পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:৫৯   ১৭৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
হুতিদের হামলার জেরে সৌদিগামী যাত্রীদের বিকল্প রুটে জেদ্দা ও মদিনা ব্যবহারের পরামর্শ
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস

Law News24.com News Archive

আর্কাইভ