যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে পড়েছেন। সোমবার (১২ অক্টোবর) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা থেকে নিউইয়র্কে পৌঁছালে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে করে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় কয়েকজন প্রবাসী তাকে লক্ষ্য করে ‘ইউ আর টেররিস্ট’, ‘ইউ কিল্ড বাংলাদেশিজ’, ‘গো ব্যাক’, ‘ইউ ডেস্ট্রয় ডেমোক্রেসি’ এবং ‘ইউ কিল্ড থাউজেন্ডস অব পুলিশ’সহ বিভিন্ন স্লোগান ও মন্তব্য করছেন। ঘটনার পর নিরাপত্তাকর্মীরা ড. ইউনূসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন। তার সঙ্গে থাকা লামিয়া মোর্শেদও দ্রুত বিমানবন্দরের ভেতরে চলে যান। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় বা ঘটনার বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১০:০৬:০৫ ২২ বার পঠিত #জেএফকে বিমানবন্দর #ড. মুহাম্মদ ইউনূস #নিউইয়র্ক #প্রবাসী #হেনস্তা