বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই কর্মসংস্থানহীন থাকতে পারে বলে চরম উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটি সতর্ক করেছে যে, এখনই নীতিগত পরিবর্তন ও সুনির্দিষ্ট পদক্ষেপ না নিলে এই বিশাল তরুণ জনগোষ্ঠী চাকরিহীন ভবিষ্যতের মুখোমুখি হবে।

যদি নীতিগত পরিবর্তন ও সুনির্দিষ্ট পদক্ষেপ এখনই না নেওয়া হয়, তবে এই সংকট নিজে থেকে সমাধান হবে না। উন্নয়নশীল দেশগুলোর অধিকাংশ মানুষের গড় বয়স ১৮ থেকে ২৫ বছর, যা একটি বড় চ্যালেঞ্জ।

মঙ্গলবার ইউএনডিপির প্রশাসক আলেকজান্ডার ডি ক্রু এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। তিনি সংস্থাটির নতুন নীতিগত প্রতিবেদন ‘নো টাইম টু রিকভার’-এর রূপরেখা তুলে ধরেন। ডি ক্রু জানান, বর্তমানে উন্নয়নশীল দেশগুলো তাদের মোট রাজস্ব আয়ের ৯.৫ শতাংশই ঋণের সুদ মেটাতে ব্যয় করছে, যা গত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এই ধারা অব্যাহত থাকলে বিশ্বজুড়ে আরও ১৩ কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার হতে পারে। এই সংকট মোকাবিলায় ইউএনডিপি ‘ইনভেস্টমেন্ট অ্যাক্সিলারেটর’ ও ‘জবস ফর প্রসপারিটি ফ্যাসিলিটি’ নামে দুটি নতুন বৈশ্বিক উদ্যোগ গ্রহণ করেছে, যার পাইলট কার্যক্রম ইতিমধ্যে নেপাল, ইয়েমেন, হাইতি, লেবানন ও ঘানায় শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে উদ্বেগের বিষয়ে ডি ক্রু বলেন, প্রযুক্তির প্রসারের পাশাপাশি সেবা খাত, কৃষি ও পর্যটনের মতো শ্রমঘন খাতগুলোতে বিপুল কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ৭:৩১:২৪   ১২৫ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
আফগানিস্তানে গুদামে বিস্ফোরণ: নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯
অর্থনৈতিক অস্থিরতায় পাকিস্তানে বিনিয়োগকারীদের আস্থায় ধস
আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
সলোমন দ্বীপপুঞ্জে বেইজিংয়ের সামরিক ঘাঁটির পথ রুদ্ধ, ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি
বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Law News24.com News Archive

আর্কাইভ