ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬



জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তত্ত্বাবধানে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার। তিনি জানান, বুধবার সন্ধ্যার পর হাসানুল হক ইনুকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে নিয়ে যান। এ কাজে সিআইডিকে সহযোগিতা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

কী কারণে ইনুর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি সিআইডির এই কর্মকর্তা। তবে একটি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন হাসানুল হক ইনু। ২৩টি যুক্তি তুলে ধরে খালাস চেয়ে এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সিফাত মাহমুদ।

বাংলাদেশ সময়: ৭:৩৩:০০   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি

Law News24.com News Archive

আর্কাইভ