দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৭ সালে ভর্তি পরীক্ষা নেওয়ার প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৪ অক্টোবর) বিচারপতি এস. এম. মনিরুজ্জামান ও এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, গত ৭ অক্টোবর মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এই রিটটি দায়ের করেছিলেন। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়েছিল।
বাংলাদেশ সময়: ৭:৩১:০২ ৭ বার পঠিত #আইন #ভর্তি পরীক্ষা #রিট #শিক্ষা #হাইকোর্ট