সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬



ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার মুখে সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই প্রতিশ্রুতি দেন। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে, এরদোয়ান সৌদি আরবের ওপর হুথিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা সম্ভব বলে সৌদি যুবরাজকে আশ্বস্ত করেছেন। হুথিদের হামলার প্রেক্ষাপটে তুরস্কের এই সমর্থনের ঘোষণা রিয়াদ ও আঙ্কারার প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। গত আগস্টে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিত এই চুক্তির শর্তানুযায়ী, জোটের কোনো সদস্যের ওপর হামলা হলে তা সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। ন্যাটো সদস্য তুরস্ক এবং পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এই চুক্তির লক্ষ্য পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা ও সম্মিলিত প্রতিরোধক্ষমতা জোরদার করা।

বাংলাদেশ সময়: ৮:১৬:৩৭   ১০৬ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
আফগানিস্তানে গুদামে বিস্ফোরণ: নিহত ৭ শিক্ষার্থী, আহত ৯৯
অর্থনৈতিক অস্থিরতায় পাকিস্তানে বিনিয়োগকারীদের আস্থায় ধস
আইনের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ বা বিলুপ্ত চেয়ে রিট
শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত
সলোমন দ্বীপপুঞ্জে বেইজিংয়ের সামরিক ঘাঁটির পথ রুদ্ধ, ক্যানবেরার সঙ্গে নতুন চুক্তি
বৈশ্বিক স্বাস্থ্য খাতে অভ্যন্তরীণ অর্থায়ন ও দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
রোহিঙ্গা জেনোসাইড মামলা রোহিঙ্গা জেনোসাইড মামলা মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

Law News24.com News Archive

আর্কাইভ