ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



অপরিচিত নম্বর থেকে আসা প্রতারণামূলক কল প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে ভারত সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে দেশটিতে টেলিকম গ্রাহকদের মোবাইলের পর্দায় কলদাতার নাম ও নম্বর ভেসে ওঠার ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে ভারতের টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি)।

  • সিএনএপি (CNAP) প্রযুক্তির মাধ্যমে ৪জি ও ৫জি নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে কলারের নাম ও নম্বর প্রদর্শিত হবে।
  • ফোনের কন্ট্যাক্টসে নম্বর সংরক্ষিত থাকলে সেই নাম দেখা যাবে। নম্বর সংরক্ষিত না থাকলে টেলিকম সংস্থার গ্রাহকতথ্যে নিবন্ধিত নাম প্রদর্শিত হবে।
  • বিদেশ থেকে আসা কলের ক্ষেত্রে পর্দায় শুধু ‘আন্তর্জাতিক কল’ লেখা দেখা যাবে।
  • ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেডমার্ক বা জিএসটি পোর্টালে নথিভুক্ত নাম ব্যবহারের সুযোগ থাকবে।
  • গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ‘সিকিউরিটি-বাই-ডিজাইন’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
  • কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন (সিএলআইআর) সুবিধা ব্যবহারকারীদের পরিচয় গোপন রাখা হবে।

বাংলাদেশ সময়: ১০:৩৫:৩১   ৬ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়
এআই প্রযুক্তিতে বিশ্বমানের উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হচ্ছে ভারত
৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ