এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে

প্রথম পাতা » প্রধান সংবাদ » এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাওয়ার প্রক্রিয়া শুরু করলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর নেই। সরকারি চাকরিজীবীরা অক্টোবর মাসের বেতন নবম পে স্কেল অনুযায়ী তিন মাসের বকেয়াসহ পেলেও এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন এখনই হচ্ছে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে আদেশ জারি করবে অর্থ বিভাগ। তবে অর্থ বিভাগের কর্মকর্তাদের ভাষ্য, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং কবে আদেশ জারি হবে তা এখনই বলা সম্ভব নয়। অর্থমন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বিলম্বের কারণ হিসেবে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বেতন প্রক্রিয়ায় এনালগ পদ্ধতির ব্যবহারকে দায়ী করেছেন। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাব হাতে-কলমে করতে হয় বলে প্রজ্ঞাপন জারিতে দেরি হচ্ছে। বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। এর আগে ১ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১০:৩৫:১০   ৭ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ভারতে ১ নভেম্বর থেকে চালু হচ্ছে কলার শনাক্তকরণ প্রযুক্তি
এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে স্কেল পেতে অপেক্ষা বাড়বে
সহপাঠীর মৃত্যুতে শোকস্তব্ধ চন্দনাইশের জামিজুরী বালিকা উচ্চবিদ্যালয়
এআই প্রযুক্তিতে বিশ্বমানের উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হচ্ছে ভারত
৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা, বদলির সুপারিশ
২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ পেলেন আমির খানের ভাগ্নে ইমরান খান
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল

Law News24.com News Archive

আর্কাইভ