রাজধানীতে দুই দিনব্যাপী স্টাডি অ্যাব্রোড ফেয়ার শুরু

প্রথম পাতা » রাজধানী » রাজধানীতে দুই দিনব্যাপী স্টাডি অ্যাব্রোড ফেয়ার শুরু
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬



আধুনিক শিক্ষাব্যবস্থা, গবেষণার সুযোগ ও উন্নত ক্যারিয়ার গঠনের সম্ভাবনা বিবেচনায় বিদেশে উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে বাংলাদেশের শিক্ষার্থীদের। এই স্বপ্ন পূরণে সঠিক পরিকল্পনা ও তথ্যের প্রয়োজনীয়তা মেটাতে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’। ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় আয়োজিত এই মেলাটি দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

‘উচ্চশিক্ষার স্বপ্ন দেখো, বিশ্বজুড়ে…’ স্লোগানে দুই দিনের এই অফলাইন আয়োজন চলবে শনিবার (১৭ অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলাটি সবার জন্য উন্মুক্ত।

মেলায় বিদেশে উচ্চশিক্ষা ও ভর্তি প্রক্রিয়া, স্কলারশিপ এবং আবেদনবিষয়ক পরামর্শের জন্য দেশের শীর্ষস্থানীয় ৪০টির বেশি শিক্ষা-পরামর্শক প্রতিষ্ঠানের স্টল রয়েছে। শিক্ষার্থীদের সরাসরি দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি মেলাপ্রাঙ্গণ থেকে ফেসবুক লাইভের মাধ্যমেও তথ্য ও সেবা প্রদান করা হবে। অফলাইন মেলার পাশাপাশি আজ থেকে ১০ দিনব্যাপী অনলাইন আয়োজনও শুরু হয়েছে, যা www.studyabroadfair.pro ওয়েবসাইটে দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১০:৫৪:১৯   ৯ বার পঠিত   #  #  #  #  #




রাজধানী’র আরও খবর


রাজধানীতে দুই দিনব্যাপী স্টাডি অ্যাব্রোড ফেয়ার শুরু
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
ভিডিও ভাইরাল ঢাকার ফুটপাতে মারধরের ঘটনায় যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার
সাবেক ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রীর সম্পদ ক্রোকের নির্দেশ
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন মির্জা আব্বাস
চালের ড্রামে মিলল ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট
নারীর ক্ষমতায়নে পরিবারকে সম্পৃক্ত করার আহ্বান ববি হাজ্জাজের
ষড়যন্ত্র ও উসকানিমূলক প্রচারণার অভিযোগে দুই সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ