অপরিচিত নম্বর থেকে আসা প্রতারণামূলক কল প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে ভারত সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। আগামী ১ নভেম্বর থেকে দেশটিতে টেলিকম গ্রাহকদের মোবাইলের পর্দায় কলদাতার নাম ও নম্বর ভেসে ওঠার ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে ভারতের টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি)।
- সিএনএপি (CNAP) প্রযুক্তির মাধ্যমে ৪জি ও ৫জি নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে কলারের নাম ও নম্বর প্রদর্শিত হবে।
- ফোনের কন্ট্যাক্টসে নম্বর সংরক্ষিত থাকলে সেই নাম দেখা যাবে। নম্বর সংরক্ষিত না থাকলে টেলিকম সংস্থার গ্রাহকতথ্যে নিবন্ধিত নাম প্রদর্শিত হবে।
- বিদেশ থেকে আসা কলের ক্ষেত্রে পর্দায় শুধু ‘আন্তর্জাতিক কল’ লেখা দেখা যাবে।
- ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ট্রেডমার্ক বা জিএসটি পোর্টালে নথিভুক্ত নাম ব্যবহারের সুযোগ থাকবে।
- গ্রাহকের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে ‘সিকিউরিটি-বাই-ডিজাইন’ নীতি অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
- কলিং লাইন আইডেন্টিফিকেশন রেস্ট্রিকশন (সিএলআইআর) সুবিধা ব্যবহারকারীদের পরিচয় গোপন রাখা হবে।
বাংলাদেশ সময়: ১০:৩৫:৩১ ১০ বার পঠিত #কল #টেলিকম #নিরাপত্তা #প্রযুক্তি #ভারত #সাইবার নিরাপত্তা