সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



সৌদি আরবের রিয়াদে কিং খালেদ বিমানবন্দরে সাম্প্রতিক হামলার জেরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন শত শত বাংলাদেশি কর্মী। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরের বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ৬১টি ফ্লাইটে প্রভাব পড়েছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিল ও কিছু স্থগিত করা হয়েছে, যার ফলে প্রায় ৮ হাজার ৩৮১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ছুটিতে দেশে আসা অনেক কর্মী কাজে ফিরতে না পারায় তাদের ভিসা ও চাকরির মেয়াদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রিয়াদ বিমানবন্দরে আটকে পড়া প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রীকে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় আবাসন ও বিকল্প যাত্রার ব্যবস্থা করা হয়েছে। রিয়াদগামী ফ্লাইট বাতিলের পাশাপাশি জেদ্দাগামী কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এ বছর সৌদি আরবে কর্মী পাঠানোর হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বিএমইটির তথ্যমতে, গত বছরের তুলনায় এ বছর সৌদি আরবে কর্মী যাওয়ার হার প্রায় ৪৬ শতাংশ হ্রাস পেয়েছে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানিয়েছেন, সরকার বিকল্প শ্রমবাজার তৈরির কাজ করছে এবং আটকে পড়া কর্মীদের বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, গত শনিবারের হামলায় দুই বাংলাদেশিসহ ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২৭ জন বাংলাদেশি।

বাংলাদেশ সময়: ১০:০৬:৪৫   ২৫ বার পঠিত   #  #  #  #  #  #




আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস
রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: আহত কয়েকজন
পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত
ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা
পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি: পাঁচজনের বেশি জমায়েত নিষিদ্ধ

Law News24.com News Archive

আর্কাইভ